আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে এনসিপি, গণঅধিকার পরিষদ, জুলাইযোদ্ধাদের সমন্বয়ে মশাল মিছিল বের করে। করে। মিছিলটি পান্না চত্বর ঘুরে এসে রেল গেইট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ইব্রাহিম খলিল, আব্দুল্লাহ, রাশেদুল ইসলাম রাশেদ, মীর মাহমুদ সুজন প্রমুখ।
বক্তারা বলেন, ‘দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিজস্ব সংবাদ : 

















