ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের কারাদণ্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ভুয়া ভ্যাট কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে স্বপন ঘোষ (৫৬) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেলের দিকে বোয়ালমারী গরুহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ সাজা প্রদান করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে স্বপন ঘোষ সোমবার দুপুরে বোয়ালমারী ডাকবাংলো রোডের ‘আদর্শ প্রেস’-এ গিয়ে নিজেকে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি প্রেসের মালিক আমিনের কাছে ভ্যাট সংক্রান্ত বিষয় দেখিয়ে টাকা দাবি করেন।

ভুক্তভোগী আমিন জানান, এর আগেও দুই দফায় স্বপন তার কাছ থেকে মোট ৮ হাজার টাকা নিয়েছেন। সোমবার পুনরায় টাকা দাবি করলে তার সন্দেহ হয়। পরিচয়পত্র দেখতে চাইলে স্বপন তা দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয়রা তাকে আটক করে থানার সামনে গরুহাটায় নিয়ে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাথমিক তদন্তে জানতে পারেন তিনি ভুয়া ভ্যাট কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন স্থানে অর্থ আদায় করে আসছিলেন। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যে কোনো ধরনের প্রতারণা ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

জাফলং চা বাগানের জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ, হামলার ঘটনাও

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬