ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের ফ্রি কুরআন শরীফ বিতরণ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

​মুশফিকুর রহমান, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালমারী বাজারের স্টিল পট্টি এলাকায় সকাল ১০টায় এই বিতরণ কর্মসূচি পালন করা হয়।

​পৌর ছাত্রশিবিরের সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা শিবিরের সভাপতি আলি আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৈয়দ নিয়ামুল হাসান।

​প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নিয়ামুল হাসান বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনের জন্য মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে কুরআনকে জীবনের পাথেয় করতে হবে। ছাত্রশিবির শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি তাদের হাতে সঠিক পথের দিশারি তুলে দিতে কাজ করে যাচ্ছে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
​সাবেক জেলা সভাপতি নূর মোহাম্মাদ, ​জেলা দপ্তর সম্পাদক জোনাইদ।

​এ সময় ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে প্রায় ১০০ পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়।

ইসলামী ছাত্রশিবিরের এমন উদ্যোগকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের ফ্রি কুরআন শরীফ বিতরণ।

আপডেট সময় ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬