ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় শিয়ালের কামড়ে আহত ৪

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া ও তারাপুর এলাকায় শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাপুর গ্রামের জাহিদ মণ্ডলের সাত বছর বয়সী ছেলে বাড়ির পাশে বাগানে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলছিল। হঠাৎ একটি শিয়াল এসে শিশুটিকে কামড়ে দেয়।
এছাড়া একই ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের মুনসুর আলী শেখের ছেলে সিয়াম (১২), আহাদ (১০) ও কাওসার (১০) পদ্মা নদী পাড় হয়ে বাড়ি ফেরার পথে বাগানের ভেতর দিয়ে আসছিল। এ সময় পেছন থেকে একটি শিয়াল এসে তাদেরও কামড়ে দেয়। এতে তারা আহত হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব উদ্দিন বলেন,
“শিয়াল বা অন্য কোনো প্রাণীর কামড়ে আহত হলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তাৎক্ষণিক চিকিৎসা নিতে হবে। আক্রান্তদের র‍্যাবিস প্রতিরোধক ৪টি ইনজেকশন নিতে হবে।”
তিনি আরও জানান,
“বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাবিস ইনজেকশন মজুত নেই। তবে রোগীর স্বজনরা ইনজেকশন সংগ্রহ করলে আমরা প্রয়োগ করে দেব।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা শিয়াল ধরতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাংশায় শিয়ালের কামড়ে আহত ৪

আপডেট সময় ০৭:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫