ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে ছেংগারচরে ফ্রি চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ মাহফুজ আলম ( মতলব উত্তর প্রতিনিধি)

মহান বিজয় দিবস উপলক্ষে ছেংগারচর পৌর যুবদল নেতা নুরনবী মোল্লার উদ্যোগে একটি ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) ছেংগারচর পৌর এলাকার ঘনিয়ারপাড়ে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএপির পার্টি অফিসে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন। সকাল ৯টা থেকে এ কার্যক্রম করেন নারায়ণগঞ্জ মা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক মোঃ গোলাম আজম ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় যুবদল নেতা নুরনবী মোল্লা বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরবের প্রতীক। এ দিনে মানুষের কল্যাণে এমন একটি উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
সার্বিক তত্বাবধানে ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন মোঃ হাবিব প্রধান, মোঃ শিপন কাজী,মোঃ আলী হোসেন সরকার, মোঃ ইমন মোল্লা, মোঃ সুজন রৌদ্র, মোঃ ইমরান মোল্লা।
কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ছেংগারচরে ফ্রি চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫