ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছোট মেয়ের পর বড় মেয়েও মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন দেওয়া বিএনপি নেতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে ঘরে আগুন দেওয়া বিএনপি নেতার ছোট মেয়ে আয়েশা আক্তার(৭) মারা যাওয়ার পর দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বড় মেয়েও স্মৃতি আক্তার( ১৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। ১৭ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।

এর আগে গত শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে বাহির হতে তালা দিয়ে গভীর রাতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

এই ঘটনায় তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের ঘটনা স্থলেই মৃত্যু হয়।এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান , বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ঘটনায় বাদী হয়ে বেলাল হোসেন অজ্ঞাত দূর্বৃত্তদের নামে একটি মামলা দায়ের করেন লক্ষ্মীপুর মডেল থানায়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

ছোট মেয়ের পর বড় মেয়েও মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন দেওয়া বিএনপি নেতার

আপডেট সময় ০২:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫