বুলবুল আহম্মেদ
শাজাহানপুর( বগুড়া ) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর ও গাবতলী উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর শাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়ী বাইপাস সংলগ্ন বগুড়া-৭ আসনের দাঁড়িপাল্লার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বগুড়া জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওসার আলী, শাজাহানপুর উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান এবং বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিজস্ব সংবাদ : 

















