ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকে বহিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাংশা উপজেলা শাখার সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ দলীয় শৃঙ্খলার পরিপন্থী স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাংশা উপজেলা শাখা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকে বহিষ্কার

আপডেট সময় ১২:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬