ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত—২০২৬ সালের নির্বাচনই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: ব্যারিস্টার নওশাদ জমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়–১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
জেলা বিএনপির আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “সবার আগে বাংলাদেশ—এটি শুধু একটি স্লোগান নয়, এটি তারেক রহমানের দেশপ্রেম ও রাষ্ট্রচিন্তার দর্শন।”
তিনি আরও বলেন, “আমাদের হাতে কোনো জাদুর কাঠি বা আলাদিনের চেরাগ নেই। তবে মানুষের উন্নয়নের জন্য আমাদের আছে সদিচ্ছা ও দায়বদ্ধতা।”
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থায় বিশ্বাসী দল। বিএনপি সরকার গঠন করলে দেশকে আগামী ৫০ থেকে ১০০ বছর এগিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

ব্যারিস্টার নওশাদ জমির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকার গঠন হলে—
▪️ প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড
▪️ কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড
▪️ শিক্ষিত বেকারদের জন্য স্থাপন করা হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
▪️ বন্ধ হয়ে যাওয়া পঞ্চগড় চিনিকল পুনরায় চালু করা হবে
এছাড়াও পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, আধুনিক সদর হাসপাতালের মানোন্নয়ন, এবং জেলাটিকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ সুগঠনে পাবলিক লাইব্রেরি স্থাপন, শ্রমিকদের কর্মসংস্থানে গার্মেন্টস শিল্প স্থাপন, পাথর ও চা শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পঞ্চগড় পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু। সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত—২০২৬ সালের নির্বাচনই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: ব্যারিস্টার নওশাদ জমির

আপডেট সময় ০২:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬