ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ‎রাতারাতি রেলওয়ের স্টাফ ‎কোয়ার্টারের জায়গা দখল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- ‎গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় রাতের অন্ধকারে রেলওয়ের স্টাফ কোয়ার্টারের জায়গা দখল করেছে হায়াত মুন্সি নামে এক ব্যক্তি।
‎গাইবান্ধা শহরের ১নং রেলগেটের সামান্য দক্ষিণে একটি পুকুর ভরাট করে স্টাফ কোয়ার্টার নির্মাণ করে রেলওয়ে। কোয়ার্টারের লাগোয়া জায়গা রাতের অন্ধকারে টিন দিয়ে ঘিরে দখল করে নেন হায়াত মুন্সি নামে এক হোটেল ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ রায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঘর ভাঙার নির্দেশ দিলে রেলওয়ের কর্মীরা টিন খোলা শুরু করেন। কিন্তু আধাঘন্টার মধ্যেই হঠাৎ টিন খোলা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা এটাকে রহস্যজনক মনে করছেন। তারা বলছেন রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষকে টাকার বিনিময়ে ম্যানেজ করে হোটেল ব্যবসায়ী হায়াত মুন্সি রেলের স্টাফ কোয়ার্টারের জায়গা দখল করলেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় ‎রাতারাতি রেলওয়ের স্টাফ ‎কোয়ার্টারের জায়গা দখল

আপডেট সময় ১২:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬