নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল ২০২৬) গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে অভিযুক্ত ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স বি এম কে-২ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল,গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক উত্তম কুমারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগন।
সাঘাটায় অবৈধ ইটভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানাসহ তিন ইটভাটা বন্ধের নির্দেশ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :











