ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্বামীর মারধর-নেশা-যৌতুক নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- ১৫ বছরেও থামেনি নির্যাতন, থানায় অভিযোগেও প্রতিকার নেই; পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
স্বামীর মারধর, নেশাজনিত অত্যাচার ও যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ তুলে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। শনিবার (২৫ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি জানান, সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সীট জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা তার স্বামী আবুল কালাম আজাদ বিভিন্ন নেশায় আসক্ত। বিবাহের ১৫ বছর অতিবাহিত হলেও নির্যাতন বন্ধ হয়নি; বরং দিন দিন তা বৃদ্ধি পেয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার বাদ জুম্মা স্বামী তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এর আগেও একাধিকবার যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হয়েছে। নেশার টাকা জোগাড় করতে তাকে চাপ প্রয়োগ করা হয় এবং গৃহস্থালির জিনিসপত্রও বিক্রি করা হয়।
তিনি বলেন, “১৫ বছর সংসার করেও কোনো শান্তি পাইনি। এখন জীবনের নিরাপত্তা নিয়েই শঙ্কিত।”
ভুক্তভোগী জানান, এ বিষয়ে সাদুল্লাপুর থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মাজেদ অবগত রয়েছেন বলে তিনি জানান।

ট্যাগস :

সাদুল্যাপুরের এসআরবি ইট ভাটা গুড়িয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

গাইবান্ধায় স্বামীর মারধর-নেশা-যৌতুক নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন।

আপডেট সময় ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- ১৫ বছরেও থামেনি নির্যাতন, থানায় অভিযোগেও প্রতিকার নেই; পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
স্বামীর মারধর, নেশাজনিত অত্যাচার ও যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ তুলে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। শনিবার (২৫ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি জানান, সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সীট জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা তার স্বামী আবুল কালাম আজাদ বিভিন্ন নেশায় আসক্ত। বিবাহের ১৫ বছর অতিবাহিত হলেও নির্যাতন বন্ধ হয়নি; বরং দিন দিন তা বৃদ্ধি পেয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার বাদ জুম্মা স্বামী তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এর আগেও একাধিকবার যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হয়েছে। নেশার টাকা জোগাড় করতে তাকে চাপ প্রয়োগ করা হয় এবং গৃহস্থালির জিনিসপত্রও বিক্রি করা হয়।
তিনি বলেন, “১৫ বছর সংসার করেও কোনো শান্তি পাইনি। এখন জীবনের নিরাপত্তা নিয়েই শঙ্কিত।”
ভুক্তভোগী জানান, এ বিষয়ে সাদুল্লাপুর থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মাজেদ অবগত রয়েছেন বলে তিনি জানান।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481