ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে কলেজছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের ফাঁসির মাধ্যমে সাজা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ভৈরবপুর উত্তরপাড়ার শাকিল উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (৩৯), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মো. কাইয়ুম সরকারের স্ত্রী সেলিনা বেগম (৪১), এবং আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত আ. খালেকের মেয়ে শোভা প্রকাশ (৩৭)।
রায় ঘোষণার সময় আসামি সুমন মিয়া ও শোভা প্রকাশ পলাতক ছিলেন। তিনজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
নিহত মোহাম্মদ আলী কুলিয়ারচর উপজেলার তারাকান্দি মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. সামছুদ্দিন মিয়ার ছেলে। তিনি ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং কলেজ ছাত্রাবাসে থাকতেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে কলেজ গেটের ভেতরে মোহাম্মদ আলী ও তার বন্ধু মোরাদকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে ভৈরব মাতৃকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মোরাদকে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরদিন নিহতের বাবা সামছুদ্দিন ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ. আজিজ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি শফিউল জামান ভূঁইয়া এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

কিশোরগঞ্জে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫