ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের হাইমচরে পুকুরে ডুবেূ দুই ভাই-বোনের মৃত্যু

চাদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফয়জিয়া (২)। এদিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের অগোচরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। যার কারণে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

গাইবান্ধা গনপুর্ত ভবনে উড়ে না জাতীয় পতাকা

চাঁদপুরের হাইমচরে পুকুরে ডুবেূ দুই ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ০৮:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

চাদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফয়জিয়া (২)। এদিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের অগোচরে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। যার কারণে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481