ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম কমলো: ডিজেল, পেট্রোল ও অকটেনের নতুন মূল্য নির্ধারণ।

দেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেলের দাম ২ টাকা কমিয়ে প্রতি লিটার ১০২ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ ও ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে যানবাহনের উপর নির্ভরশীল ব্যক্তিরা। আশুলিয়া বাইক রাইডারস ক্লাবের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বললে তারা জানান, তেলের দাম কমায় তারা অত্যন্ত আনন্দিত।তেলের খরচ আমাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছিল। এখন কিছুটা হলেও সেই চাপ কমবে। এছাড়াও তারা বলেন, “দীর্ঘদিন পর জ্বালানি তেলের দামে স্বস্তির ছোঁয়া পেয়েছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।

বাইকচালকদের মতে, তেলের দাম কমায় যাত্রী পরিবহনেও ইতিবাচক প্রভাব পড়বে এবং নিত্যপণ্যের দামের ওপরও এর প্রভাব পড়তে পারে।

এই দাম কমানোর সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও কিছু মানুষ আরও বড় মাত্রায় দাম হ্রাসের প্রত্যাশা করছেন। তবে আপাতত বাইকাররা তেলের এই মূল্য হ্রাসে বেশ সন্তুষ্ট।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জ্বালানি তেলের দাম কমলো: ডিজেল, পেট্রোল ও অকটেনের নতুন মূল্য নির্ধারণ।

আপডেট সময় ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫