ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কয়রায় পুকুর থেকে নমিতার লাশ উদ্ধার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারীবাড়ির পুকুর থেকে নমিতা নামের এক মানসিক ভারসাম্যহীন রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার(৮ জুন) দুপুর ২ টার দিকে ঐ পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় কয়রা উপজেলার বামিয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন রোগী নমিতা মন্ডল কাছারীবাড়ি বাজার এলাকায় বহুদিন ঘোরাঘুরি করতো। ঐ এলাকায় সে থাকতো। বাজারের দোকান্দার ও স্থানীয় লোকজনদের নিকট হতে খাবার সংগ্রহ করে খেতো সে। এলাকাবাসীর ধারনা শনিবার যে কোন সময় গোসল করতে গিয়ে পুকুরে পড়ে যায়। সেই থেকে তার কোন খোজ মেলেনী। পরবর্তিতে রবিবার দুপুরের দিকে হঠাৎ তার লাশটি পুকুরে ভেসে উঠে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ঐ নারীর লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়রা নমিতার লাশ বলে সনাক্ত করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :

গাইবান্ধা গনপুর্ত ভবনে উড়ে না জাতীয় পতাকা

কয়রায় পুকুর থেকে নমিতার লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারীবাড়ির পুকুর থেকে নমিতা নামের এক মানসিক ভারসাম্যহীন রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার(৮ জুন) দুপুর ২ টার দিকে ঐ পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় কয়রা উপজেলার বামিয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন রোগী নমিতা মন্ডল কাছারীবাড়ি বাজার এলাকায় বহুদিন ঘোরাঘুরি করতো। ঐ এলাকায় সে থাকতো। বাজারের দোকান্দার ও স্থানীয় লোকজনদের নিকট হতে খাবার সংগ্রহ করে খেতো সে। এলাকাবাসীর ধারনা শনিবার যে কোন সময় গোসল করতে গিয়ে পুকুরে পড়ে যায়। সেই থেকে তার কোন খোজ মেলেনী। পরবর্তিতে রবিবার দুপুরের দিকে হঠাৎ তার লাশটি পুকুরে ভেসে উঠে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ঐ নারীর লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়রা নমিতার লাশ বলে সনাক্ত করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481