ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ নিহত-২

মেহেরপুর- কুষ্টিয়া মহা সড়কের বনবিভাগের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন সরকারি প্রকৌশলী আর একজন কলেজ ছাত্র নিহত হয়েছে, বুধবার ২৫ জুন-২০২৫ সকাল ১০টার দিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-মেহেরপুর গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ এ কে এম মাহফুজুর রহমান (৪৭) এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র মোঃআকমল হোসেন (২০),মাহফুজ গহরপুর গ্রামের বাসিন্দা এবং আকমল শেখপাড়া গ্রামের মাবু মিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান- প্রকৌশলী মাহফুজুর রহমান অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে কলেজ শিক্ষার্থী আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুরের দিকে আসছিলেন, ঘটনার সময় জেলা বনবিভাগের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে দুইজনই গুরুতর আহত হন, স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত মাহফুজের মোটরসাইকেলের নম্বর ছিল ঢাকা মেট্রো-হ ৩৬-৫৪২৯ এবং আকমলের মোটরসাইকেলের নম্বর মেহেরপুর হ-১৩-৫১৯৪,
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীসহ নিহত-২

আপডেট সময় ০৪:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫