ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের ৬ আসনে মনোনয়নপত্র বাছাই ১–৩ জানুয়ারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে দাখিল হওয়া মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি রংপুর-১ ও রংপুর-২ আসনের, ২ জানুয়ারি রংপুর-৩ ও রংপুর-৪ আসনের এবং ৩ জানুয়ারি রংপুর-৫ ও রংপুর-৬ আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী নিজে অথবা তাঁর প্রস্তাবকারী, সমর্থনকারী কিংবা প্রার্থী কর্তৃক মনোনীত প্রতিনিধি (আইনজীবীসহ) উপস্থিত থাকতে পারবেন।
এতে আরও জানানো হয়, মনোনয়নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রাপ্তি স্বীকার রশিদ প্রদান করবেন এবং বাছাইয়ের তারিখ, সময় ও স্থান নিশ্চিত করবেন। বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুর জেলার এই ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর ২০২৫।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

রংপুরের ৬ আসনে মনোনয়নপত্র বাছাই ১–৩ জানুয়ারি

আপডেট সময় ১১:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫