ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও হরিপুরে খাবারে বিষক্রিয়া, একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নয়ন হোসেন
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি

​ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে খাবার খাওয়ার পর একই পরিবারের ১১ জন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে পরিবারের সকল সদস্য মিলে একত্রে রান্না করা গরম ভাত ও তরকারি খেয়েছিলেন। খাবার শেষ করার প্রায় এক ঘণ্টা পার হতেই বিপত্তি শুরু হয়। একে একে পরিবারের সবাই তীব্র শারীরিক দুর্বলতা অনুভব করতে থাকেন। এক পর্যায়ে অনেকেই অচেতন হয়ে গভীর ঘুমে ঢলে পড়েন।

​বাড়ির অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত অসুস্থদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই পরিবারের এতজন সদস্য একসাথে অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন,
​প্রাথমিকভাবে আমাদের ধারণা হচ্ছে, খাবারের সাথে কোনো ধরনের চেতনানাশক ওষুধ বা বিষাক্ত উপাদান মিশানো থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

​বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, কোনো চক্র অসৎ উদ্দেশ্যে বা চুরির উদ্দেশ্যে খাবারের সাথেও চেতনানাশক মিশিয়ে থাকতে পারে। পুলিশ বা স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও হরিপুরে খাবারে বিষক্রিয়া, একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫