বুলবুল আহম্মেদ
শাজাহানপুর (বগুড়) প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা নের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম এবং বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।
মিছিলে বগুড়া জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দসহ জেলা ছাত্রদলের আওতাধীন ২৮টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে।
নিজস্ব সংবাদ : 

















