ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্যাপুরে ইউনি ব্লকের রাস্তায় এলজিইডি ও ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম , গাইবান্ধা প্রতিনিধি ঃ-

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর বাজারে জনগনের সুবিধার্থে প্রায় কোটি টাকা ব্যয়ে ইউনি ব্লক দিয়ে আধুনিক মানের রাস্তা নির্মাণ করা হচ্ছে। কিন্তু সেই আধুনিক মানের রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলজিইডির বিরুদ্ধে। নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয়রা জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে ও যত্রতত্রভাবে অনিয়ম করে কাজ চালিয়ে যাচ্ছেন। আর এতে উপজেলা এলজিইডি অফিসের যোগসাজস রয়েছে বলে মন্তব্য অনেকের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর বাজার ও রাস্তা চলাচলে বেহাল দশায় পরিণত হয়েছিল। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার ও ইফাদের অর্থায়নে “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)প্রকল্পের আওতায় অভ্যান্তরীন আরসিসি রাস্তার উন্নয়ন, টয়লেট ব্লক নির্মান(মহিলা ও পুরুষ), আর্বজনা শিট,রাস্তার বৈদ্যুতিক আলো,বহুমুখী শেড,ফিস শেড,নুলকুপ এবং সারফেস ড্রেন নির্মানের কাজ শুরু হয়। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মানধীন প্রকল্পের মেয়াদ গত ২২ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।
কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়ম করছে। রাস্তার দুই পাশে রেইজিংয়ে
মাঝে মাঝে ভাঙা ইউনি ব্লক দিচ্ছেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ ক্ষোভ নিয়ে বলেন,
যেভাবে অনিয়ম করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, তাতে ভারি যানবাহন চলাচল শুরু হলে রাস্তা বেশিদিন টিকসই হবে না।

রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার বিপ্লব মিয়া সন্তোষজনক জবাব না দিয়ে ফোন বন্ধ করেন।
অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে সাদুল্যাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মেনহাজ হোসেন ও উপ-সহকারী (এসও)মোশাররফ হোসেন ফোন রিসিভ করেননি। উল্লেখ্য যে,উক্ত দুই প্রকৌশলীর দ্বারা ইতিপুর্বেও বিভিন্ন প্রকল্পে অনিয়মের কারনে নানা পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি। মিডিয়াকর্মীরা তথ্যে পেতে ফোন করলেও তারা ফোন রিসিভ না করার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সচেতন মহল,উক্ত প্রকল্পের কাজ স্থগিত রেখে ল্যাবটেষ্টসহ বিষয়টি খতিয়ে দেখতে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)ও সংশ্লিষ্ট বিভাগীয় ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

সাদুল্যাপুরে ইউনি ব্লকের রাস্তায় এলজিইডি ও ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

নুরুল ইসলাম , গাইবান্ধা প্রতিনিধি ঃ-

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর বাজারে জনগনের সুবিধার্থে প্রায় কোটি টাকা ব্যয়ে ইউনি ব্লক দিয়ে আধুনিক মানের রাস্তা নির্মাণ করা হচ্ছে। কিন্তু সেই আধুনিক মানের রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলজিইডির বিরুদ্ধে। নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয়রা জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে ও যত্রতত্রভাবে অনিয়ম করে কাজ চালিয়ে যাচ্ছেন। আর এতে উপজেলা এলজিইডি অফিসের যোগসাজস রয়েছে বলে মন্তব্য অনেকের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর বাজার ও রাস্তা চলাচলে বেহাল দশায় পরিণত হয়েছিল। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার ও ইফাদের অর্থায়নে “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)প্রকল্পের আওতায় অভ্যান্তরীন আরসিসি রাস্তার উন্নয়ন, টয়লেট ব্লক নির্মান(মহিলা ও পুরুষ), আর্বজনা শিট,রাস্তার বৈদ্যুতিক আলো,বহুমুখী শেড,ফিস শেড,নুলকুপ এবং সারফেস ড্রেন নির্মানের কাজ শুরু হয়। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মানধীন প্রকল্পের মেয়াদ গত ২২ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।
কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়ম করছে। রাস্তার দুই পাশে রেইজিংয়ে
মাঝে মাঝে ভাঙা ইউনি ব্লক দিচ্ছেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ ক্ষোভ নিয়ে বলেন,
যেভাবে অনিয়ম করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, তাতে ভারি যানবাহন চলাচল শুরু হলে রাস্তা বেশিদিন টিকসই হবে না।

রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার বিপ্লব মিয়া সন্তোষজনক জবাব না দিয়ে ফোন বন্ধ করেন।
অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে সাদুল্যাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মেনহাজ হোসেন ও উপ-সহকারী (এসও)মোশাররফ হোসেন ফোন রিসিভ করেননি। উল্লেখ্য যে,উক্ত দুই প্রকৌশলীর দ্বারা ইতিপুর্বেও বিভিন্ন প্রকল্পে অনিয়মের কারনে নানা পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি। মিডিয়াকর্মীরা তথ্যে পেতে ফোন করলেও তারা ফোন রিসিভ না করার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সচেতন মহল,উক্ত প্রকল্পের কাজ স্থগিত রেখে ল্যাবটেষ্টসহ বিষয়টি খতিয়ে দেখতে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)ও সংশ্লিষ্ট বিভাগীয় ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481