ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, যুবক আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বুলবুল আহম্মেদ
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে জার্মানিতে তৈরি একটি আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় সাজ্জাদ হোসেন নামের এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়।
অভিযান চলাকালে আটক ব্যক্তির কাছে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। প্রাথমিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
বর্তমানে আটক ব্যক্তিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্রটির উৎস, কীভাবে এটি দেশে এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—এসব বিষয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বোয়ালমারীতে কিশোর শ্রমিককে ‘পায়ুপথে বাতাস ঢুকিয়ে’ হত্যা; প্রধান অভিযুক্ত রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, যুবক আটক

আপডেট সময় ১০:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬