ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিঘলিয়ায় আসন্ন নির্বাচন উপলক্ষে নৌবাহিনীর তত্ত্বাবধানে যৌথ মহড়া অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

‎ইকবাল মোল্লা
‎দিঘলিয়া, (খুলনা) প্রতিনিধি

‎আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় নৌবাহিনী কন্টিনজেন্টের তত্ত্বাবধানে একটি সমন্বিত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ মহড়া পরিচালনা করেন দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত।

‎যৌথ মহড়ায় অংশ নেয় নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যসহ প্রায় ২০০ জন সদস্য। মহড়ায় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও মহড়াটি প্রত্যক্ষ করেন।

‎মহড়াটি সেনহাটি টিটিসি এলাকা থেকে শুরু হয়ে সেনহাটি বাজার, চন্দনীমহল, পথের বাজার, থানার মোড়, উপজেলা চৌরাস্তা, নগর ফেরিঘাট, কেবলঘাট, বারাকপুর বাজার ও লাখোহাটি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে ফিরে সমাপ্ত হয়।

‎এ যৌথ মহড়ার ফলে দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকায় সাধারণ জনগণ ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ, স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকবে এবং জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক ও আস্থাশীল বার্তা পৌঁছাবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

দিঘলিয়ায় আসন্ন নির্বাচন উপলক্ষে নৌবাহিনীর তত্ত্বাবধানে যৌথ মহড়া অনুষ্ঠিত।

আপডেট সময় ০৯:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

‎ইকবাল মোল্লা
‎দিঘলিয়া, (খুলনা) প্রতিনিধি

‎আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় নৌবাহিনী কন্টিনজেন্টের তত্ত্বাবধানে একটি সমন্বিত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ মহড়া পরিচালনা করেন দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত।

‎যৌথ মহড়ায় অংশ নেয় নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যসহ প্রায় ২০০ জন সদস্য। মহড়ায় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও মহড়াটি প্রত্যক্ষ করেন।

‎মহড়াটি সেনহাটি টিটিসি এলাকা থেকে শুরু হয়ে সেনহাটি বাজার, চন্দনীমহল, পথের বাজার, থানার মোড়, উপজেলা চৌরাস্তা, নগর ফেরিঘাট, কেবলঘাট, বারাকপুর বাজার ও লাখোহাটি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে ফিরে সমাপ্ত হয়।

‎এ যৌথ মহড়ার ফলে দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকায় সাধারণ জনগণ ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ, স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকবে এবং জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক ও আস্থাশীল বার্তা পৌঁছাবে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481