মোঃ আরমান হোসেন বিপ্লব, বিরল দিনাজপুর।
দিনাজপুর জেলার বিরল উপজেলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মুনাজাত করা হয়। (বিরল-বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরল ইউনিট কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, বিরল প্রেস ক্লাব, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠন ও দপ্তরের দায়িত্বরত কর্মচারীরা । এ সময় উপস্থিত ছিলেন বিরল উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক জিমরান মোহাম্মদ সায়েক, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, বিরল থানা অফিসার ইনচার্জ আল ইমরান। আরো উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি-মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক-সুলতান মাহমুদ সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা কর্মীবৃন্দরা। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতার পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
বিরলে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত























