নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ-পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ বরাদ্দের মাধ্যমে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে টিসিবির পণ্য বিতরন করা হয়েছে।২৩/২/২০২৬ ইং সোমবার দুপুরে এই টিসিবির পণ্য বিতরন করা হয়।
সাংবাদিকদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক শেখ হাবিবুর রহমান,সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন,সাংবাদিক শামীম আহমেদ,জাহাঙ্গীর আলম,তপন চন্দ্র, খোরশেদ আলম স্বপন,শান্ত মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আকতারসহ অন্যন্যরা । প্রেসক্লাবের সদস্যরা টিসিবির পণ্য পেয়ে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৫৯০ টাকার টিসিবির প্যাকেজ পণ্যর মধ্যে রয়েছে তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, সোলা ১ কেজি, খেজুর হাফ কেজি।৩০ জন সাংবাদিক সদস্যের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সদস্যদের মাঝে টিসিবির পন্য বিতরন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৯:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত


























