ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। রোববার (৪ মে) রাত ১০টার দিকে বাংলামোটর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ মিছিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাসনাত হাসনাত’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন’, ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে দেন তারা।

আরও পড়ুনঃ নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলি
মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রূপায়ণ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আসা নেতাকর্মীরা বলছেন, গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা নিন্দনীয়। এটি মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ জেলা এবং ইবিসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ

আপডেট সময় ০৬:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। রোববার (৪ মে) রাত ১০টার দিকে বাংলামোটর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ মিছিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাসনাত হাসনাত’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন’, ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে দেন তারা।

আরও পড়ুনঃ নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত, অবশেষে বদলি
মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রূপায়ণ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আসা নেতাকর্মীরা বলছেন, গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা নিন্দনীয়। এটি মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ জেলা এবং ইবিসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481