ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাদামাটা আয়োজন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ববি প্রতিনিধি

অত্যন্ত সাদামাটা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), যা নিয়ে তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিজয় র‌্যালি হয়। এ ছাড়া দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের তেমন অংশগ্রহণ দেখা যায়নি। অনুষ্ঠানে তেমন সাজসজ্জাও করা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী কাজ করেছে বলে উল্লেখ করেছেন তারা। এ ঘটনায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষোভ জানিয়েছে ছাত্রদল। প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে বলা হয়, ক্যাম্পাসে কোনো ধরনের আলোকসজ্জা কিংবা দৃশ্যমান আনুষ্ঠানিক উদযাপনের চিহ্ন পরিলক্ষিত হয়নি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন, এখানে কোনো আপস নেই, কোনো শিথিলতা নেই।

ইসলামী ছাত্র আন্দোলনের ববি শাখার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, পূর্বে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কারের আয়োজন করা হত। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারতেন। শিক্ষার্থীদের দ্বারা সমালোচিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝাড়বাতি লাগাচ্ছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাদামাটা আয়োজন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ববি প্রতিনিধি

অত্যন্ত সাদামাটা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), যা নিয়ে তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিজয় র‌্যালি হয়। এ ছাড়া দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের তেমন অংশগ্রহণ দেখা যায়নি। অনুষ্ঠানে তেমন সাজসজ্জাও করা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী কাজ করেছে বলে উল্লেখ করেছেন তারা। এ ঘটনায় বিজ্ঞপ্তি দিয়ে ক্ষোভ জানিয়েছে ছাত্রদল। প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে বলা হয়, ক্যাম্পাসে কোনো ধরনের আলোকসজ্জা কিংবা দৃশ্যমান আনুষ্ঠানিক উদযাপনের চিহ্ন পরিলক্ষিত হয়নি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন, এখানে কোনো আপস নেই, কোনো শিথিলতা নেই।

ইসলামী ছাত্র আন্দোলনের ববি শাখার সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ বলেন, পূর্বে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কারের আয়োজন করা হত। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারতেন। শিক্ষার্থীদের দ্বারা সমালোচিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝাড়বাতি লাগাচ্ছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481