ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১জন আহত ৪ জন ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘ/র্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃ/ত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (সকাল ১০টার দিকে) উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নি/হত হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা এবং লিয়াকত শেখের ছেলে। আহতরা হলেন একই গ্রামের শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে জামাল উদ্দিন শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ জানান, ঘটনার সময় হাবিব শেখ নিজ জমিতে পাওয়ার টিলার চালাচ্ছিলেন। এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল উদ্দিন ও রাকিব শেখ তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সং/ঘর্ষ বেধে যায়। মারপিট ঠেকাতে গেলে একপর্যায়ে হাবিব শেখ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, হাবিব শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে এটি আঘাতজনিত কারণে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ/ত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ম/র্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

বালিয়াকান্দিতে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১জন আহত ৪ জন ।

আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘ/র্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃ/ত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (সকাল ১০টার দিকে) উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নি/হত হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা এবং লিয়াকত শেখের ছেলে। আহতরা হলেন একই গ্রামের শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে জামাল উদ্দিন শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ জানান, ঘটনার সময় হাবিব শেখ নিজ জমিতে পাওয়ার টিলার চালাচ্ছিলেন। এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাল উদ্দিন ও রাকিব শেখ তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সং/ঘর্ষ বেধে যায়। মারপিট ঠেকাতে গেলে একপর্যায়ে হাবিব শেখ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, হাবিব শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে এটি আঘাতজনিত কারণে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ/ত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ম/র্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481