ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের শ্রদ্ধা নিবেদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলা প্রতিনিধি
মোঃ সাইফুল ইসলাম

বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে বাবৌযুপ-সিলেট অঞ্চল প্রতিষ্ঠা লাভ করেন। শনিবার ২১ ফেব্রুয়ারি অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাদের ভোলেনি বাংলার মানুষ। ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে।

রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। এর আগেই নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শহীদ মিনারমুখী জনতার স্রোত থাকলেও ছিল শৃঙ্খলা। বরাবরের ন্যায় শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে বেগ পেতে হয়নি। জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতি: পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী ড. ইলিয়াস মোল্লা

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৯:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬