ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতি: পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী ড. ইলিয়াস মোল্লা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মুশফিকুর রহমান, ​উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর | ২২ ফেব্রুয়ারী

​নির্বাচনী মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ফরিদপুর-১ আসনে দেখা গেল এক ভিন্নধর্মী ও হৃদ্যতাপূর্ণ চিত্র। ভোটের লড়াই শেষ হতে না হতেই রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন এই আসনের জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।

​নির্বাচনে জয়লাভের পর ড. ইলিয়াস মোল্লা রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপি প্রার্থীর বাসভবনে স্বশরীরে হাজির হন। এ সময় পরাজিত প্রার্থী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাজনীতির মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সাক্ষাতে তাদের মধ্যে কোনো তিক্ততা দেখা যায়নি।
​সাক্ষাৎকালে ড. ইলিয়াস মোল্লা পরাজিত প্রার্থীকে জড়িয়ে ধরেন এবং একে অপরকে মিষ্টি মুখ করান। দীর্ঘক্ষণ তারা কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​ফরিদপুর-১ আসনের সাধারণ ভোটাররা এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করছেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রতিহিংসার রাজনীতির বাইরে এমন সম্প্রীতির চিত্র দেশের অন্যান্য অঞ্চলের রাজনৈতিক নেতাদের জন্যও একটি বড় বার্তা।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতি: পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী ড. ইলিয়াস মোল্লা

আপডেট সময় ০৯:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬