ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জাহিদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পাওনা টাকার জের থেকে স্যানেটারী ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)কে হত্যা করার ঘটনায় মামলার প্রধান আসামি রাতুল (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটের সময় রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনের সড়কে রাতুল ও তার সহযোগীরা স্যানেটারী ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা আহত জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে রাজবাড়ী সদর থানায় হ’ত্যা মামলা (মামলা নং-১৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অভিযানপত্র প্রেরণ করেন।
এর ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৪৫ মিনিটের সময়, র‌্যাব-১০ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় রাতুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম- রাতুল, পিতা- রাজু, সাং- বিনোদপুর মাইছাঘাটা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত আসামি সনাক্ত ও গ্রেফতারের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে।”
র‌্যাব গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ীতে জাহিদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার ।

আপডেট সময় ১১:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬