ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

  • কৃষাণ ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগামীকাল সন্ধ্যা ৬টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছেন।

দলটি মনে করে, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তারা চায়, অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে, উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

বিষয়:
জামায়াত আমির
প্রধান উপদেষ্টা
জামায়াত

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

আপডেট সময় ১১:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫