ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল—শেরে বাংলা হল, তাপসী রাবেয়া বসরী হল, কবি সুফিয়া কামাল হল ও বিজয় ২৪ হল। ঈদুল আযহা উপলক্ষে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ ঈদ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

হল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন যারা হলে অবস্থান করবেন, তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হবে।

শেরে বাংলা হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. আবদুল আলিম বাছের এক বিজ্ঞপ্তিতে বলেন, “বিশেষ কারণে যেসব শিক্ষার্থী ঈদের দিন হলে থাকবেন, তাদের নাম, রুম নম্বর ও মোবাইল নম্বর ৫ জুন রাত ৯টার মধ্যে রেজিস্টার খাতায় অন্তর্ভুক্ত করতে অনুরোধ করা হচ্ছে। ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। পরের ঈদ যেন প্রিয়জনদের সঙ্গে কাটে,এই কামনা করি।”

অন্যদিকে, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ আরিফ উল ইসলাম বলেন, “আপনারা যদি ঈদের দিন হলে অবস্থান করেন, তাহলে অনুগ্রহ করে হলে থাকা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে ঈদ আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করুন।”

তিনি আরও জানান,

“যারা পরিবারে গিয়ে ঈদ উদযাপন করবেন, তাদের জন্য হল প্রশাসনের পক্ষ থেকে রইলো আনন্দময় ও বরকতময় ঈদের শুভেচ্ছা।”

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন শিক্ষার্থীরা। ৭ম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, “প্রতিবছর ঈদের ছুটিতে কিছুসংখ্যক শিক্ষার্থী বিশেষ পরিস্থিতিতে হলে থেকে যান, যাদের জন্য এমন আয়োজন কিছুটা হলেও পরিবার থেকে দূরে থাকার কষ্ট লাঘব করে।”

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

আপডেট সময় ০৪:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫