ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মরহুম হাজী কাউছ মিয়ার পক্ষে তাঁর এক ছেলের পাঁচ পশু কোরবানি

হাজী মোহাম্মদ কাউছ মিয়া ছিলেন দানশীল ও দেশ সেরা করদাতা। চাঁদপুরের কৃতী সন্তান এই মানুষটি প্রতি বছর তাঁর নিজ এলাকার গরিব অসহায় মানুষের জন্যে আল্লাহর নামে পশু কোরবানি দিতেন। প্রায় এক বছর হয়ে গেলো তিনি মৃত্যুবরণ করেছেন। কাউছ মিয়ার মৃত্যুর পর থেমে থাকেনি গরিবের জন্যে পশু কুরবানি দেয়া।

মরহুম হাজী মোহাম্মদ কাউছ মিয়ার ছোট ছেলে হাজী আব্দুর রশিদ রানা নিজ উদ্যোগ চাঁদপুরের তরপুরচন্ডী ও শহরের মুখার্জিঘাট বাড়িতে পাঁচটি গরু কোরবানি দিয়েছেন। শনিবার (৭ জুন ২০২৫) পবিত্র ঈদুল আজহার দিন উল্লেখিত দুটি স্থানে পশু কুরবানি দেওয়া হয়। পরে সেই মাংস মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।কোরবানির পশুর হাট
ঈদুল আজহায় নতুন আনন্দ হলো স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়া ও মানুষের মাঝে গোশত বিতরণ করা। কিন্তু এরপরও এলাকার অনেক মানুষ এক টুকরো গোশতও পান না।
সে সকল মানুষ যাতে গোশত পেয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন, সেজন্যে আব্দুর রশিদের রানার এই মানবিক উদ্যোগ বলে জানা যায়।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

চাঁদপুরে মরহুম হাজী কাউছ মিয়ার পক্ষে তাঁর এক ছেলের পাঁচ পশু কোরবানি

আপডেট সময় ১০:০১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫