ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলায় এইচ এস সি ও সমমানের পরীক্ষার্থী ১৮ হাজার ২৪০ জন

আগামীকাল ২৬ জুন সকাল ১০ টা থেকে সারা দেশে এইচ এস সি ও সমমানের পরীক্ষা শুরু। চাঁদপুর জেলায় ৫২ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮ হাজার ২৪০ জন।
এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা, পরীক্ষা কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করা, তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করা।
এছাড়া পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হয়েছে, অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হবে না। প্রতিটি অংশের উপস্থিতি পত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর দেয়া বাধ্যতামূলক।
এদিকে চাঁদপুরের প্রস্তুতি সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক জানিয়েছেন, সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

চাঁদপুর জেলায় এইচ এস সি ও সমমানের পরীক্ষার্থী ১৮ হাজার ২৪০ জন

আপডেট সময় ১০:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫