আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের রফিক মিয়ার ছেলে মাসুদ শেষ প্রবাস থেকে ফিরে শুরু করেছিলেন পাটকাঠির ব্যবসা। তার কয়েক কোটি টাকার এই ব্যবসা পাংশা ও আশেপাশের এলাকায় পরিচিত।
মাসুদ বিভিন্ন গ্রাম থেকে পাটকাঠি ক্রয় করে ব্যবসার জন্য বিভিন্ন ফ্যাক্টরি এবং চুয়াডাংঙ্গা, মেহেরপুরসহ বিভিন্ন পানের বরজে সরবরাহ করতেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের পাশে আশরাফুল ইসলাম মিয়ার জুটমিল প্রজেক্ট এলাকায় ব্যবসার জন্য রাখা পাটকাঠিতে আগুন ধরে পুড়িয়ে দেওয়া হয়। এতে মাসুদ শেখের প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
পাংশা ও কালুখালির দুইটি ফায়ার সার্ভিস টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, মাসুদ শেখ নিরিবিলি প্রকৃতির মানুষ। বিদেশ থেকে ফিরে নিজের জমি বিক্রি করে তিনি ব্যবসা শুরু করেছিলেন। তিনি কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন এবং সারাদিন ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন।
ক্ষতিগ্রস্থ মাসুদ জানান, আগুনে ৩২ হাজার পাটকাঠি ও ১৬ হাজার বাছাইকৃত পাটকাঠি পুড়ে গেছে, যার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।
নিজস্ব সংবাদ : 

















