ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনসিসি বরিশাল জেলার বর্ণাঢ্য বিজয় র‍্যালি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল শাহিদ খান , বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে সারাদেশের ন্যায় বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। এই বিশেষ দিনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বরিশাল জেলার ক্যাডেটরা এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করে।

বাঙালির শ্রেষ্ঠ অর্জনের দিন মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় বরিশাল মহানগরীতে বিএনসিসি বরিশাল জেলার উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে ক্যাডেটরা দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বিএনসিসি সেনা ও নৌ শাখা বিশাল এই র‍্যালিটি মঙ্গলবার সকাল ১১ টা বরিশাল জেলা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়। উক্ত র‍্যালিতে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি কলেজ, বরিশাল মহিলা কলেজ, বরিশাল মডেল স্কুলে এন্ড কলেজ সহ আরো কয়েকটি স্কুলে ও কলেজ সক্রিয় অংশগ্রহণ মাধ্যমে র‍্যালিটি পরিচলনা হয়। র‍্যালির মূল পরিক্রমা ছিল বরিশাল জেলা স্কুল, সদর রোড (শহরের প্রধান বাণিজ্যিক এলাকা) এবং সমাপ্তি হয় বরিশাল সরকারি মহিলা কলেজ। বিএনসিসির দায়িত্বশীল বিভিন্ন স্কুল কলেজের স্যাররা তাদের ক্যাডেটদের নিয়ে সামরিক আদলে সুশৃঙ্খলভাবে মার্চ পাস্টের মাধ্যমে ক্যাডেটরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। তাদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা বিএনসিসির বাধ্য বাজিয়ে এবং বিজয় দিবসের স্লোগান সংবলিত ব্যানার। র‍্যালিটি যখন সদর রোড অতিক্রম করছিল, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ করতালির মাধ্যমে ক্যাডেটদের অভিবাদন জানান। র‍্যালি শেষে বরিশাল মহিলা কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী ক্যাডেটদের মতে, বিএনসিসির এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সাধারণ মানুষের মধ্যে বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়া। সুশৃঙ্খলভাবে বরিশাল মহিলা কলেজে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে র‍্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনসিসি বরিশাল জেলার বর্ণাঢ্য বিজয় র‍্যালি

আপডেট সময় ০৬:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

আবদুল্লাহ আল শাহিদ খান , বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে সারাদেশের ন্যায় বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। এই বিশেষ দিনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বরিশাল জেলার ক্যাডেটরা এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করে।

বাঙালির শ্রেষ্ঠ অর্জনের দিন মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় বরিশাল মহানগরীতে বিএনসিসি বরিশাল জেলার উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে ক্যাডেটরা দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বিএনসিসি সেনা ও নৌ শাখা বিশাল এই র‍্যালিটি মঙ্গলবার সকাল ১১ টা বরিশাল জেলা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়। উক্ত র‍্যালিতে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি কলেজ, বরিশাল মহিলা কলেজ, বরিশাল মডেল স্কুলে এন্ড কলেজ সহ আরো কয়েকটি স্কুলে ও কলেজ সক্রিয় অংশগ্রহণ মাধ্যমে র‍্যালিটি পরিচলনা হয়। র‍্যালির মূল পরিক্রমা ছিল বরিশাল জেলা স্কুল, সদর রোড (শহরের প্রধান বাণিজ্যিক এলাকা) এবং সমাপ্তি হয় বরিশাল সরকারি মহিলা কলেজ। বিএনসিসির দায়িত্বশীল বিভিন্ন স্কুল কলেজের স্যাররা তাদের ক্যাডেটদের নিয়ে সামরিক আদলে সুশৃঙ্খলভাবে মার্চ পাস্টের মাধ্যমে ক্যাডেটরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। তাদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা বিএনসিসির বাধ্য বাজিয়ে এবং বিজয় দিবসের স্লোগান সংবলিত ব্যানার। র‍্যালিটি যখন সদর রোড অতিক্রম করছিল, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ করতালির মাধ্যমে ক্যাডেটদের অভিবাদন জানান। র‍্যালি শেষে বরিশাল মহিলা কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী ক্যাডেটদের মতে, বিএনসিসির এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সাধারণ মানুষের মধ্যে বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়া। সুশৃঙ্খলভাবে বরিশাল মহিলা কলেজে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে র‍্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481