ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার পাইকগাছা নির্বাচনী আচরণবিধি মেনে ব্যানার-পোস্টার অপসারণে দৃষ্টান্ত স্থাপন করলেন এম মারুফুল হক প্রিন্স।।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে পাইকগাছা উপজেলায় শুরু হয়েছে ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রম। এ কার্যক্রমে নিজ উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন সাবেক ছাত্রদলের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পাইকগাছা উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জনাব এম মারুফুল হক প্রিন্স।পাইকগাছা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে তিনি ও তাঁর সহযোগীরা নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ও পোস্টার নামিয়ে ফেলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মানা সকল রাজনৈতিক নেতাকর্মীর নৈতিক ও আইনগত দায়িত্ব। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে।তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং প্রশাসনের কাজে সহযোগিতা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার এ উদ্যোগকে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন।সচেতন মহলের মতে, এম মারুফুল হক প্রিন্সের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নির্বাচনী আচরণবিধি পালনে অন্যান্য নেতাকর্মীদেরও উৎসাহিত করবে এবং এলাকায় একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

খুলনার পাইকগাছা নির্বাচনী আচরণবিধি মেনে ব্যানার-পোস্টার অপসারণে দৃষ্টান্ত স্থাপন করলেন এম মারুফুল হক প্রিন্স।।

আপডেট সময় ০৬:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে পাইকগাছা উপজেলায় শুরু হয়েছে ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রম। এ কার্যক্রমে নিজ উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন সাবেক ছাত্রদলের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান পাইকগাছা উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জনাব এম মারুফুল হক প্রিন্স।পাইকগাছা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে তিনি ও তাঁর সহযোগীরা নির্বাচনী প্রচারণামূলক ব্যানার ও পোস্টার নামিয়ে ফেলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মানা সকল রাজনৈতিক নেতাকর্মীর নৈতিক ও আইনগত দায়িত্ব। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলতে হবে।তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং প্রশাসনের কাজে সহযোগিতা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার এ উদ্যোগকে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন।সচেতন মহলের মতে, এম মারুফুল হক প্রিন্সের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নির্বাচনী আচরণবিধি পালনে অন্যান্য নেতাকর্মীদেরও উৎসাহিত করবে এবং এলাকায় একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481