মোল্লা ইকবাল হুসাইন
দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
গত মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। এ সময় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়।
সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং সকাল সাড়ে ৮টায় দেয়াড়াস্থ গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে দিঘলিয়া মুক্তিযোদ্ধা কমান্ড, দিঘলিয়া থানা পুলিশ, আনসার ও ভিডিপি, উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়া প্রেসক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দিঘলিয়া থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।
সকাল সাড়ে ৯টায় উপজেলা মাঠে আয়োজিত বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সকাল ১০টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, মসজিদ-মাদ্রাসা ও রাজনৈতিক দল পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। বিভিন্ন হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।
বিএনপি:
দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালি বের করা হয় এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালিতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
জামায়াতে ইসলামী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


















