ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে ২৪তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যােগে এবং বাংলাদেশ গণিত সোসাইটির সহায়তায় ২ দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী সেশন চবি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, গণিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। গবেষণায় এ বিভাগের অনন্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে একাডেমিক এক্সিলেন্সের জায়গা, গবেষণামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এজন্য আমরা এসব কার্যক্রমকে সব সময় উৎসাহিত করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সর্বোচ্চ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। প্রায় প্রতিদিন গবেষণামূলক সভা-সেমিনারসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় খুব নানন্দিক সৌন্দর্যে ভরপুর, আমরা চেষ্টা করছি এর সাথে একাডেমিক এক্সিলেন্স যোগ করতে। উপাচার্য বলেন, গণিত ছাড়া আমাদের জীবন অচল। আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে গণিতের গুরুত্ব অপরিসীম। এজন্য এ ধরনের প্রোগ্রাম গণিতের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে পাশাপাশি গবেষণায় সহযোগিতা করবে। আশা করি এ কনফারেন্স থেকে নতুন নতুন ভাবনা, ধারণা উঠে আসবে, যেটি গণিত খাতকে আরও সমৃদ্ধ করবে। এ কনফারেন্সের সার্বিক সফলতা কামনা করছি।

উদ্বোধকের বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, গণিত খুবই শক্তিশালী বিভাগ। গণিত শুধুমাত্র নাম্বার ও ফরমুলার মধ্যে সীমাবদ্ধ নয়, গণিত হচ্ছে যুক্তি, এটি চিন্তাকে স্পষ্ট করে। গণিত বিজ্ঞানের ভিত্তি। প্রকৌশল, প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসাসহ অনেক কিছুরই মূল হচ্ছে গণিত। বর্তমান যুগ হচ্ছে ডাটা সায়েন্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের, এসব নির্ভর করছে গণিতের ওপর। গাণিতিক সঠিক ভাবনা ছাড়া এসব ক্ষেত্রে গবেষণা সম্ভব না। তিনি বলেন, ইউজিসি সব সময় গবেষণাকে উৎসাহিত করে। আমি এ কনফারেন্সের সফলতা কামনা করছি।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এ কনফারেন্সে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সুন্দর কনফারেন্স করার জন্য। গণিত হচ্ছে বিজ্ঞানকে জানার জন্য একটি আন্তর্জাতিক ভাষা। এখন ডাটা এনালাইসিসের যুগ, এক্ষেত্রে গণিতের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের কনফারেন্সে দেশি-বিদেশি ডেলিগেটরা এসেছেন। আশা করি, নতুন নতুন ধারণা উঠে আসবে এ কনফারেন্স থেকে। তিনি কনফারেন্সের সার্বিক সফলতা কামনা করেন।

গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত সোসাইটির সেক্রেটারি প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন চবি গণিত বিভাগের প্রফেসর আবু শহীদ মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার ও মাসুদ আক্তার। এসময় চবি গণিত বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গবেষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

চবিতে ২৪তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু।

আপডেট সময় ০৯:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481