মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১০টায় চাঁদপুর সদরে নুরুল্যাপুর আমেনা একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মোঃ হাসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এমদাদ বেপারি, মজিবুর রহমান হাজরা,তাছলিমা বেগম,সেকান্দর গাজী এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান গাজী, সহকারী শিক্ষক শামসুন্নাহার, রিমা আক্তার, খাদিজা আক্তার, শান্তা ইসলাম, সুমি ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এছাড়াও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক অত্র বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত ও বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেষ্ট বিতরণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক বিষয় পরিবেশনা করে। অনুষ্ঠান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 

















