ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জে নির্বাচনি টকশোতে জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী টকশোতে উন্মুক্ত প্রশ্ন করায় প্রশ্নকারীকে জুতা প্রদর্শনের ঘটনায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, স্টার নিউজের প্রতিবেদক ফারাবি হাফিজের উপস্থাপনায় লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সদ্য বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের প্রার্থী নাজমুল হাসান পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে নিয়ে এই টকশোর আয়োজন করা হয়।

জানা গেছে আজ ১৮ ডিসেম্বর টকশো চলাকালীন রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেলা ১২ টার সময় দর্শক সারি থেকে মোঃ আল আমীন নামের ঢাকা তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীকে উদ্দেশ্য করে বলেন ‎আমরা জানতে পেরেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি জাতীয় পার্টি থেকে ২ কোটি টাকা দিয়ে রামগঞ্জ আসনে সংসদ নির্বাচন করতে চেয়েছেন। এখন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন থেকে প্রার্থী হয়েছেন। ‎‎আমার প্রশ্ন হলো আপনি কি জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন? আর ইসলামী আন্দোলনে কবে যোগ দিয়েছেন? জেলা সহ সভাপতি পদ পেতে আপনার কত টাকা খরচ করতে হয়েছে? এই রকম একটি প্রশ্ন করার পর ইসলামী আন্দোলনের একজন সমর্থক উত্তেজিত হয়ে ওই শিক্ষার্থীকে জুতা প্রদর্শন করেন। এসময় বিএনপি নেতৃবৃন্দ পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ১০/১৫টি চেয়ার ছুঁড়ে মারে এক পক্ষ আরেক পক্ষকে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ৪/৫জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ও সমর্থকরা এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে ব্যাপক পোষ্ট করতেও দেখা গেছে।
তবে বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলনের সমর্থিত হাত পাখার মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন পাটোয়ারী বলেন আমাদের প্রোগ্রামটা নষ্ট করার জন্য প্রোগ্রামের আলোচনার বাহিরে একটি মিথ্যা বানোয়াট প্রশ্ন করা হয়। এটা কে করছে, জামায়াত ইসলাম বলছে তাদের লোক না। বিএনপি বলছে তাদের লোক না। প্রশ্নকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ প্রশ্নের কারনে একটু ভুল বুঝাবুঝি হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর ও দাঁড়িপাল্লার মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান পাটোয়ারী বলেন যে ছেলেটা প্রশ্ন করেছে সে কে? আমরা তাকে চিনি না।তবে তার এ ধরনের প্রোগ্রামে এমন প্রশ্ন করা ঠিক হয়নি। ছেলেটা প্রশ্ন করার সাথে সাথে ইসলামি আন্দোলনের এক ভাই জুতা খুলে ছেলেটার দিকে তেড়ে গেলে বিএনপির ভাইয়েরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমাদের লোকজন চেয়ার থেকেই উঠেনি তবে ছেলেটার পরিচয় আমরা জানার চেষ্টা করছি।
এ প্রসঙ্গে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শাহাদাত হোসেন সেলিম বলেন, মূলত একটি প্রশ্নের জেরে ইসলামী আন্দোলন ও শিবিরের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা না থাকলে যে জুতা নিয়ে চেয়ার থেকে উঠছে তাকে পিষে ফেলতো।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

রামগঞ্জে নির্বাচনি টকশোতে জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

আপডেট সময় ০৯:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫