ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে চার উপজেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

গ্যাস রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্যে চাঁদপুরের চার উপজেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাঁদপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বী।

তিনি বলেন, চাঁদপুরে গ্যাস রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ ও সিএনজি শ্রেণীর গ্রাহকদের আঙিনায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ফলে ওই লাইনের আওতাধীন চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকার সকল শ্রেণীর গ্রাহকদের আঙিনায় বুধবার সারা দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

এ সময়ে গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রমে যে সাময়িক অসুবিধা হতে পারে সেজন্যে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তিনি আরো বলেন, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যথাসম্ভব দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে, সেক্ষেত্রে বন্ধের সময়সীমা কম বেশি হতে পারে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁদপুরে চার উপজেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আপডেট সময় ১২:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬