ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হেফাজতে ইসলামের শোক প্রকাশ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান আজ সংবাদমাধ্যমে এক শোকবার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালার দরবারে আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছিসেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তারা আরো বলেন, বেগম জিয়া ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক বাংলাদেশি মুসলিম নারী। ২০১৩ সালে আধিপত্যবাদ-প্রযোজিত শাহবাগের ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী জমায়েতকে তিনি ‘নাস্তিকদের চত্বর’ আখ্যা দিয়েছিলেন। হেফাজতের ৫ মের ঐতিহাসিক ‘ঢাকা অবরোধ’ কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আলেম-ওলামার পক্ষে দাঁড়িয়েছিলেন। ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে তার আপসহীন রাজনৈতিক অবস্থান ও ভূমিকা সবসময় জনগণকে অনুপ্রেরণা যুগিয়েছেমৃত্যুর আগে তিনি পুরো জাতির অবিসংবাদিত রাজনৈতিক অভিভাবকে পরিণত হন।

তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার সুদীর্ঘ আন্দোলন ও অপরিসীম ত্যাগ-তিতিক্ষা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আমরা আশা করি, বর্তমান বিএনপি বেগম জিয়ার সেই আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে আপসহীন রাজনীতি অব্যাহত রাখবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হেফাজতে ইসলামের শোক প্রকাশ।

আপডেট সময় ১২:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬