আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
আজ ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১.০০ ঘটিকায় রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল স্কুলের সীমানার ভেতরে সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আগামীকাল ৩ জানুয়ারি সকাল ১০.০০ ঘটিকার মধ্যে অবৈধভাবে নির্মিত অংশসহ সকল প্রকার নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করা হলে সরকারি স্কুলের ব্যবহার্য ভূমিতে অবৈধ দখল, অবৈধ কাঠামো নির্মাণ ও সরকারি আদেশ অমান্যের দায়ে অভিযুক্তসহ এ কার্যক্রমের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
নিজস্ব সংবাদ : 

















