ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সাংবাদিক মালেক জোয়ার্দ্দারের ইন্তেকাল 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

জনি আহম্মেদ নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া ।

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জোয়ারদারের ভাই ও উক্ত ক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক  আব্দুল মালেক জোয়ার্দ্দার (৭০) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেলে তিনি জেলার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে মারা যান। সে একই গ্রামের মৃত আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত সোয়া ৮টায় জানাজা নামাজ শেষে সুলতানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ও খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক মালেক জোয়ার্দ্দারের ইন্তেকাল 

আপডেট সময় ০৩:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬