ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর সদর হানারচর ও ইব্রাহীমপুরে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসনের হানারচর ও ইব্রাহীমপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের জেলা সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া।

সোমবার ০২ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী হানারচর ইউনিয়নের ফেরিঘাট চৌরাস্তা, ২নং বাদশা ও নুরুল ইসলাম দর্জিবাড়ি, দিদার বাড়ি, ৩নং ওয়ার্ড গোলদার বাড়ি, দুপুরের ৩-৬নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।

দুপুরের পরে ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গনসংযোগ করেন তিনি। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে তাদের সমর্থন কামনা করেন।

পথসভায় এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন, আমি এই হানারচর ইউনিয়নের মিয়া বাড়ির সন্তান। এখানকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা আমি ভালোভাবেই জানি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, ইনশাল্লাহ আমি এই ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ সকল নাগরিক সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি নির্বাচিত হলে হানারচর ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবো।

কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, শহর শ্রমিক ল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু,

চাঁদপুর জেলা যুব শক্তির সংগঠক রাসেল মাহমুদ, হানারচর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল কালাম, সেক্রেটারি ফরহাদ আলমগীর, অর্থ সম্পাদক গাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, বিভাগের সভাপতি হুমায়ুন গাজীসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে হানারচর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে এলাকায় নির্বাচনী আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পেয়েছে বলে জানান আয়োজকরা।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

চাঁদপুর সদর হানারচর ও ইব্রাহীমপুরে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া

আপডেট সময় ০৯:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬