ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোহারে আজ জামায়াত ও ১১ দলীয় জোটের মহাসমাবেশে আসছেন আমীর ডা. শফিকুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের নির্বাচনি সমীকরণ বদলে দিতে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) বড়ো ধরনের শক্তি প্রদর্শনে নামছে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট। জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের সমর্থনে আজ মাগরিবের নামাজের পর দোহারের বড়ো মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ঠিক আগমুহূর্তে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। নির্বাচনি বৈতরণি পার হতে তিনি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আলোচিত মুখ ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, বিশিষ্ট আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের হেভিওয়েট নেতারা।
আগামী ১২ ফেব্রুয়ারির চূড়ান্ত লড়াইকে সামনে রেখে এই জনসভাকে কেবল প্রচারণার অংশ নয়, বরং জোটের ঐক্য ও জনসমর্থন প্রমাণের বড়ো পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় ভোটারদের মতে, ব্যারিস্টার নজরুল ইসলামের পক্ষে এই জনসভা দোহার-নবাবগঞ্জের রাজনৈতিক মেরূকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জোটের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও দাওয়াত পৌঁছে দিচ্ছেন। আজকের এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও কৌতূহল দেখা গেছে। জোটের সমন্বয়করা জানিয়েছেন, এটিই হবে নির্বাচনের আগে এই আসনের সবচেয়ে বড়ো গণজমায়েত।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে সেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

দোহারে আজ জামায়াত ও ১১ দলীয় জোটের মহাসমাবেশে আসছেন আমীর ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১২:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের নির্বাচনি সমীকরণ বদলে দিতে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) বড়ো ধরনের শক্তি প্রদর্শনে নামছে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট। জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের সমর্থনে আজ মাগরিবের নামাজের পর দোহারের বড়ো মাঠে জনসভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ঠিক আগমুহূর্তে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। নির্বাচনি বৈতরণি পার হতে তিনি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আলোচিত মুখ ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, বিশিষ্ট আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের হেভিওয়েট নেতারা।
আগামী ১২ ফেব্রুয়ারির চূড়ান্ত লড়াইকে সামনে রেখে এই জনসভাকে কেবল প্রচারণার অংশ নয়, বরং জোটের ঐক্য ও জনসমর্থন প্রমাণের বড়ো পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় ভোটারদের মতে, ব্যারিস্টার নজরুল ইসলামের পক্ষে এই জনসভা দোহার-নবাবগঞ্জের রাজনৈতিক মেরূকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জোটের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও দাওয়াত পৌঁছে দিচ্ছেন। আজকের এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও কৌতূহল দেখা গেছে। জোটের সমন্বয়করা জানিয়েছেন, এটিই হবে নির্বাচনের আগে এই আসনের সবচেয়ে বড়ো গণজমায়েত।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481