ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে ওবাইদুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তের ৪৮নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ওবাইদুর রহমান গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাতে উপজেলার গোপালপুর সীমান্ত দিয়ে ওবাইদুরসহ অন্তত ৫ থেকে ৭ জনের একটি দল ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন। ভোরে রাতে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওবাইদুরের মৃত্যু হয়, বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহম্মেদ জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ওবাইদুরের নিহতের ঘটনা সকালে জানতে পেরেছি। তিনি আরও বলেন, ৫/৭ জন গিয়েছিলো ভারতে গরু আনতে, সবাই পালাতে পারলেও ওবাইদুর গুলি বৃদ্ধহয়ে নিহত হন।
মহেশপুর-৫৮ বিজিবির সিও রফিকুল আলম বলেন, যাদবপুর সীমান্তে ২০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে বলে শুনতে পেরেছি। এ ঘটনা জানার পরে বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পরে সকল তথ্যে জানাত পারবেন বলে তিনি জানান।
তবে ভারতে অভ্যান্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

ঝিনাইদহ সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

আপডেট সময় ০১:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫