ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিলাল উদ্দিন,
সিলেট প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সিলেট-৪ আসনে (আসন নং–২৩২) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে এখন পর্যন্ত মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টির প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আরিফুল হক চৌধুরী,
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. জয়নাল আবেদীন,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মো. রাশেদ উল আলম,
গণঅধিকার পরিষদ থেকে জহিরুল ইসলাম,
খেলাফত মজলিস থেকে আলী হাসান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সাঈদ আহমদ,
এবং জাতীয় পার্টি থেকে মোহাম্মদ মুজিবুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।
এদিকে সিলেট-৪ আসনে একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনী মাঠ ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। প্রার্থীদের সমর্থকরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

সিলেট-৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

আপডেট সময় ০৪:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫